শীলা বিশ্বাস

 কোরালচিত্র ভাষ্য
তোমার স্বপ্নে পাওয়া শব্দগুলো ক্যালাইডোস্কোপে ফেলে দাউদাউ টগবগ রিনঝিন ছন্দে ভেঙে নিতে পারো। রক্তে জ্বালিয়ে রাখো হোমের আগুন। কবিতার গর্ভকেশরে ছুটিযে দাও ঘোড়া। মনে কিছু শ্রাবণের ইশারা ছড়িয়ে দিও। তৃষ্ণার শূন্য গেলাস হাতে সমুদ্রের সামনে দাঁড়িয়ে দেখো চির গর্বিত সমুদ্রের ক্ষত বিক্ষত কোরাল বুক। যেদিন জলের ভেতর জেগে থাকা মরুভূমি অনুভব করতে শিখে যাবে সেদিন থেকে তুমিও কবি ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

মঞ্জরী গোস্বামী

সব্যসাচী মজুমদার