মঞ্জরী গোস্বামী
সবটুকু মায়া
ফোনের ও প্রান্তে তুমি আপাত নিরীহ ট্রামলাইন
অনেক মৃত্যু উহ্য রেখে
শব্দ পাঠিয়ে দাও রাতারাতি সাদা লিফলেট
এ প্রান্তে উটের বিশ্বাস
জলকে সরিয়ে রেখে জলতরঙ্গ বাজে
ধূ ধূ বালি বালিঘরে
কেন যে দুটো দিন থাকতে বলো না
ভাতে ভাত দিয়ে দেব
উঠোনে খেলবে নধর ছায়া
ফোনের ও পাশে তুমি বারবার বলে যাও
মায়া, তোর সবটুকু মায়া


ভালো লেগেছে
উত্তরমুছুনকী যে ভালো! আহা! ♥️
উত্তরমুছুন🙏❤️🌹
উত্তরমুছুনঅপূর্ব!
উত্তরমুছুনখুব ভালো লেগেছে তোমার লেখাটি। ❤️
উত্তরমুছুনমায়া সবটুকুই মায়া
উত্তরমুছুন