এলা বসু
চাঁদ ও কৃষ্ণগহ্বর
জানতাম না
কাছে গেলে এত দুঃখ পেতে হয়
দূরে থাকা ভালো
অনেকটা দূরে থাকা সবচাইতে ভালো
একদিন চাঁদের আলোয় আমি নিজের মুখ দেখেছিলাম
সে এক বিরল অভিজ্ঞতা
জীবন একটি আর এরকম অভিজ্ঞতাও একটি
ক্রমশ সে চাঁদ হয়তো, হয়তো না চাইতেও আমাকে গ্রাস করে ফেলছিলো
বোঝামাত্রই দূরে ঠেলে ফেলে দিলো
হতভম্ব আমি,আহত বিষণ্ন আমি
বোবা পাখি কতকাল
ঘোর কাটছে ক্রমশ
হাজার জোনাকির আলো
জ্বলে নানা কাজে নানা সুরে
সে আলোতে চাঁদের ভিতরের সমস্ত কালো দেখে চমকে উঠি
যেন সহস্র কীট খেলা করে
ব্ল্যাকহোলে


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন