হরিৎ বন্দ্যোপাধ্যায়

 



পাখি ফুলে ঘুম ঘুম হাওয়া 

---------------------------


এক


প্রতিটি ফুলের ভেতরে এক একটি পাখি। ঘুম ঘুম নাম জড়ানো হাওয়া। সারাদিন মুখ জুড়ে নামের মতো হাঁ। 



দুই


ফুলের সারা গা জুড়ে শুধুই ফুল। একটি ফুল, দুটি ফুল নয়। একটিই ফুল। শুধুই ফুল। পাখি পাখি নাম।



তিন


পথের ভেতরেও আছে একটি পাখি। মনে হয় না, পথ যেন উড়ে উড়ে কোথায় উড়ে যাচ্ছে? তাই তো চেনা পথে হাঁটতে হাঁটতে খুঁজে পাই না চেনা সুর। 



চার


সুর তো ফুলেরই একটি নাম। ফুলের ভেতরে বদলে বদলে যায় কি রং? অথবা কোনোই দাগ নেই, এমনই যেন সকলের চোখের অচেনা হয়ে  পথের ধারে শুয়ে আছে?


পাঁচ


এসো জল হাত দিই তোমার বুকে। যদিও জানি কোথাও কোনও আগুন নেই। তবুও মাঝে মাঝেই হাওয়ায় কিছু না কিছু ভেসে আসে। সেসব রংদার কিছু নয়। বরং অনেক বেশি নিশ্চুপ নিজের পরিধি পরিচয়ে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মঞ্জরী গোস্বামী

সোমা দত্ত

অসিত মণ্ডল