বর্ণালী কোলে
হোমো স্যাপিয়েন্স
পরিত্যক্ত বাড়ি, অতি প্রাচীন তার অবয়ব
বাড়িটির মধ্যে ছিল একদিন আমাদেরই প্রজাতি
হাসি, উৎসব, বিষাদ, বিচ্ছেদ, নিন্দা
শোষণ, শরীর, লোভ
গান, কবিতা, গাছ
হয়তো কয়েকটি আত্মহত্যাও ছিল!
একটি হলুদ রঙের ডালিয়াও নিশ্চিত ছিল
বাড়িটির সব জানালাগুলি
এখন
চোখের মতো উপড়ানো
.jpeg)

ভালো লাগলো।
উত্তরমুছুন– রাজদীপ ভট্টাচার্য