অসিত মণ্ডল



 অনিবার্য 


কোন কিছুই পূর্বনির্ধারিত থাকে না।

জীবনপথের কোন্ বাঁকে কার সাথে হবে দেখা কে জানে!


ক্রমশঃ ক্ষীণ হয়ে আসে আলো,

কুয়াশা কুয়াশা স্মৃতি সরণী,

ফেলে আসা  দিন,

তোমার মুখের উপর আলোকরেখার নিপুণ কারুকাজ,

দু'চোখে মায়াবী হরিণীর চাহনি।


গোধূলি বেলার আলোমাখা উদ্ধত

মেঘেদের ভাস্কর্য আঁকার রং আমি জানি।

যা কিছু অন্ধকার,চলো ভাসিয়ে দিই

নির্বিবাদী ভাগীরথীর জলে।


শরীরের উদগ্র গহিন থেকে দুরন্ত হরিণ ছুটে যাক বন-জ্যোৎস্নার সবুজে

এই আমি বিছিয়ে দিলাম মখমলি তৃণশয্যা।


 নিজেকে মেলে দাও অনিবার্য রোদের মতো।



মন্তব্যসমূহ

  1. অনিবার্য এই কবিতা। কোনো লাইন পূর্ব নির্ধারিত নয়। কবিতা নিজেই তৈরি করছে পরবর্তী লাইন। খুব ভালো লাগলো অসিতদা।

    উত্তরমুছুন
  2. ১. তোমার মুখের উপর আলোকরেখার নিপুণ কারুকাজ,
    ২. মেঘেদের ভাস্কর্য আঁকার রং আমি জানি।
    ৩. যা কিছু অন্ধকার,চলো ভাসিয়ে দিই
    নির্বিবাদী ভাগীরথীর জলে।
    ৪. শরীরের উদগ্র গহিন থেকে দুরন্ত হরিণ ছুটে যাক বন-জ্যোৎস্নার সবুজে
    ৫. নিজেকে মেলে দাও অনিবার্য রোদের মতো।
    – এই লাইনগুলো বিশেষ ভাবে ভালো লাগলো।
    – রাজদীপ ভট্টাচার্য



    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী