সেলিম মণ্ডল
আমাদের গল্প
১
মৃত্যু অবধি ঠোঁট
আর ঠোঁট অবধি দরজা
জানালা খুলতেই দেখি— লিপস্টিক দেওয়া কেউ
বাড়ির দিকে এগিয়ে আসছে
২
স্মৃতি চলে যায় খালি পায়ে
বুট পায়ে খটখট করে যে মানুষটি ফিরে আসে বাড়ি
তাকে কি দেখতে তোমার মতো নয়?
৩
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মানুষটি কি
সত্যিই গাছ হতে চেয়েছিল?
ফেলে যাওয়া পরিবারে কোন ছায়া প্রয়োজন তা বৃক্ষরোপণ উৎসব জানে না


কী চমৎকার লিখলে সেলিম ---- শতাব্দী চক্রবর্তী
উত্তরমুছুনখুব ভালো। মনোরম লেখা।
উত্তরমুছুন