মীরা মুখোপাধ্যায়
বাস্তুদোষ।।
বাথরুমে সাদা পাত্রে লবণ রাখিনি আমরা
অগ্নিকোণে রান্নাঘর, রান্নাঘরে গ্যাসের ওভেন
তাও কই !
সিঁড়ির ক 'ধাপ নিচে রান্না হত
উইন্ড চাইমও না, খাই খাই মাকালির ছবি
পলেস্তারাহীন ঘরে
যৌবনে বাস্তুদোষে বিশ্বাস করিনি
কিন্তু বর্তমানে করি।
তা না হলে ক্রমাগত ছকাঠা বিক্রি করে
চার কাঠা তারপর দেড় কাঠা
সবশেষে ভাড়াবাড়ি
এরকম হয় !
অথচ আমার বাবা পঞ্চমকারের
তিনটির কাছে যাননি...
এখন বিশ্বাস করি এরকম ক্ষয়, এরকম ভাঙচুর
ব্রাত্য হয়ে বেঁচে থাকা ইত্যাদি
একমাত্র বাস্তুদোষে হয়


খুবই ভালো লেখা। নস্টালজিক ক্ষরণের সমাহার।
উত্তরমুছুনকবিতায় মরিচার দাগ। জীবনের দাগ। – রাজদীপ ভট্টাচার্য
উত্তরমুছুনকী অসাধারণ জীবনবোধ অপনার দিদি! এত আধুনিক লেখা আপনার পড়ে মুগ্ধ হয়ে যাই।🙏
উত্তরমুছুনখুব ভালো লাগল কবিতা।
বাস্তুদোষে আমরা সবাই ক্রমেই ক্ষয় পেতে পেতে মিলিয়ে যাই। — অনিন্দিতা মণ্ডল
উত্তরমুছুনবয়সের সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। জীবনের গায়ে লেগে যায় লড়াইয়ের দাগ।
উত্তরমুছুনভালবাসা দিদি - ঈশানী রায়চৌধুরী