বন্যা ব্যানার্জী


 স্বপ্নে

কবিতা তেমন করে আর আসেনা আমার। 

যন্ত্রণা হয়।

প্রেম কিম্বা পরিণয়! মিছিল কিম্বা মৌনতা! 

হোমিওপ্যাথির দু'দাগ মেপে যখন বিছানায় যাই, 

কে যেন দরজায় কড়া নাড়ে। 

না। আমি অবনী নই। 

আর আমার এখন বাড়ি থাকারই কথা। 

দরজা খোলার আগেই কার পায়ের শব্দ...

কী নিদারুণ স্পর্ধায় সে আমার মাথার মধ্যে  হাইভোল্টেজ কবিতা ভরে দিচ্ছে। 

ক্রমশ সাইরেন স্পষ্ট হচ্ছে। 

স্পষ্ট হচ্ছে দরজা ভাঙার শব্দ।

আমি চিৎকার করে উঠি।

দেখি সবাই আমার কবিতা পড়ছে। 

কেউ আমাকে শুনছে না। 

আমি আগুনের বন্ধু হয়ে উঠি। 

আর ভাঙচুর হয় অন্তরমহল।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মঞ্জরী গোস্বামী

সোমা দত্ত

অসিত মণ্ডল