কৌশিক চক্রবর্ত্তী
সূর্যাস্তের বিপরীতে
জন্মায়নি অন্ধকার গাঢ় হবার আশঙ্কা
বিপরীত মুদ্রায় ধর্ম খুঁজেছে সাহসী ঘোড়সওয়ার-
দিওয়ালির দিন
প্রদীপের অহংকার ভেঙে বেরিয়ে আসছে সোনালী পালক...
যে প্রকৃতির শরীরে দ্বিধাসর্বস্ব লকলকে জিভ
তার পুনর্জন্ম নিশ্চিত-
আলো জ্বলেছে সর্বত্র
আর আমার পিছনে জমাট বেঁধেছে ক্ষুধার্ত ঘাসজমি-
অনর্গল ফানুসে
এভাবে উজ্জ্বল হয়েছে সকল ঘটনাবহুল মুখ
মিটে যাবে আলোর উৎসব
পায়রার বুকে অস্পষ্ট হবে অতীতের শিলালিপি-
তখন অন্ধকারের জন্য শুধু সূর্যাস্তকে দায়ী করার পালা...


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন