সমর্পিতা ঘটক

-



 জয়সিংহ


লাল নীল রঙ গাঢ় হলে ভয় করে,

বিসর্জনের বিকেল!

ভ্রষ্ট দিনে দেখি আমারই মতো মেয়ে

পালিয়ে যাচ্ছে আমায় ছেড়ে,

জানলার লাভসাইন গলে পড়ছে নিচের নর্দমায়,

গুহামুখে লাভা, লাভামুখে মেঘ... বাতিল কবিতার মতো

পুড়ছে কাঠামো, কাঠবিড়ালি জামরুল গাছ বেয়ে

ভিক্ষে নেয় সান্ধ্য-করুণা।

কাল কি ফেরত পাওয়া যাবে সেই ভূমিরূপ,

যে গোলার্ধে তুমি ছিলে জয়সিংহ হয়ে?



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী