সব্যসাচী মজুমদার
কূহক শিখেছ তুমি
কূহক শিখেছ তুমি, বক্রগতি ছল
কটাক্ষ, নতুন গ্রাম— শিখে নিলে তুমি ।
তখনও পৃথিবীখানি বোঝেনি ফসল
কেড়ে নেবে গাছেদের প্রিয় জন্মভূমি
চকিতে বলেছ তুমি বৃষ্টির উপায়
ছুঁয়েছ ফুলের ঋতু, বাঘিনীর জল
তখন আকাশে দুটো চাঁদের সাড়ায়
মেতেছে নদীর মাছ… আঁখিটি নিশ্চল…
মাতন লাগাও বড় লবণের স্বাদে
কেঁপে ওঠে লিঙ্গ, শব্দ, চিঠির বয়ান …
কেঁপে যায় দূরগ্রহ… কষ্ট হয় তাতে
গড়ে ওঠে পল্লীগীতি, তারার বিজ্ঞান
এত যে দূরেই থাক, এত দীর্ঘ সুর …
তোমার ভেতরে ঘামে আমার বিদূর


আহা! সব্যসাচীদা বরাবর মুগ্ধ করো তুমি ভাবনা ও ছন্দের জাদুতে। 'তোমার ভেতরে ঘামে আমার বিদূর' অসম্ভব ভালো।
উত্তরমুছুনধন্যবাদ ধন্যবাদ সৌরভ তোমাকে
উত্তরমুছুনআহা! অসম্ভব ভাল লেগেছে
উত্তরমুছুনধন্যবাদ ধন্যবাদ আপনাকে
মুছুনউৎপাদন যখন স্বাভাবিক জীবনচক্র থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতা ও দখলের যন্ত্রে পরিণত হয়, তখন তা নিজের উৎসকেই গ্রাস করে। যে ভূমি তাকে জন্ম দিয়েছিল, সেই ভিত্তিকেই সে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে। এই কবিতাটি এই অনুভবের রাজ্যে নিয়ে গেলো।
উত্তরমুছুনআমার আনন্দ জানবে
মুছুনঅনবদ্য
উত্তরমুছুনআমার আনন্দ জানবেন
মুছুনমুগ্ধ
উত্তরমুছুনসুন্দর নির্মাণ কবিতাটি। পড়লাম। শব্দ চয়ন সুন্দর।খুব ভালো লাগল সব্যসাচী।
উত্তরমুছুনচমৎকার লেখা🌹
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে
মুছুন