দেবাশিস ঘোষ
হারিয়ে যাওয়া কবিতারা
যে কবিতাগুলো হারিয়ে যাবে
তারা বারবার ফিরে আসবে ক্লাসরুমে, সিনেমা হলে, মিছিলে
যে হাজার হাজার কবিতারা কাগজের অরণ্যে
নিরুদ্দেশ হয়ে যাবে
তারা আবার ফিরে আসবে সদ্য ওঠা গোঁফে,
অপ্রস্তুত ছোঁয়াছুঁয়িদের ল্যাপটপে
যে কবিতাগুলো হারিয়ে যেতে না-চেয়েও জন্মেছে
গাছের পাতার মতো ঝরে গিয়ে ফের
ফিরে আসবে
লক্ষ মানুষের স্লোগানে, বিক্ষিপ্ত আগুনে
আর যারা আগামীর প্রেমিক প্রেমিকা
তাদের বিস্তৃত কথাবার্তায়


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন