প্রিয়াঙ্কা চৌধুরী



 সিদ্ধান্ত


চরম ব্যর্থ দিনে 

শিকারীর দশ আঙুল বাড়িয়েছে ধরবে বলেই 


হাওয়া বইছে, ধ্যানমগ্ন হাওয়া

হাওয়া বইছে দ্রুত, আরও দ্রুত 


পাক খেয়ে পড়ে যাচ্ছে, মাথা যার এতদিন উঁচু ছিল,সোজা ছিল হাড় 


এ পথে তো সায় নেই, দায় নেই প্রমাণ করার 

লঘু হয়ে সংখ্যায় মাথা গুঁজে ঠাঁই নাড়াবার 

সময় হয়ে এসেছে 

তবুও অনড় হয়ে


ভেঙেছে সে প্রেম বারবার..



মন্তব্যসমূহ

  1. বেশ ভালো লাগলো। এমন ধ্যানমগ্ন সিদ্ধান্ত, সত্যিই প্রেম বারবার ভেঙে গিয়েও জেগে রয় বয়ে যাওয়া দ্রুত হাওয়ায়, হয়তো তার গন্ধ কম, তবু ছন্দে ভরপুর। ব্যর্থ নয়।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী