নিলয় নন্দী

 সিম্ফনি পিকাসো 


নিঃশব্দে রেখে আসি এপিটাফ

এইসব গ্রেভইয়ার্ড প্রিয়মুখ কফিন কাঠামো

গোলাপ গুচ্ছ রেখে গেছে প্রগাঢ় আলাপ;

তা

শিরোনামহীন


আগন্তুক গায়ে ঈর্ষা জন্মদাগ

অথচ

ভালোবাসা, মিছিলের নাম!


সীমানা পেরোলেই ---

সারি সারি বৃশ্চিক সেনা - চেনা শব।


কোনো এক প্রার্থনা সঙ্গীত  

শুনতে

          শুনতে  

                   চলে গেছ...

সিম্ফনি পিকাসো তুমিও কি কেঁদে যাও 

আড়ম্বরহীন...



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মঞ্জরী গোস্বামী

সোমা দত্ত

অসিত মণ্ডল