নিলয় নন্দী
সিম্ফনি পিকাসো
নিঃশব্দে রেখে আসি এপিটাফ
এইসব গ্রেভইয়ার্ড প্রিয়মুখ কফিন কাঠামো
গোলাপ গুচ্ছ রেখে গেছে প্রগাঢ় আলাপ;
তা
র
প
র
শিরোনামহীন
আগন্তুক গায়ে ঈর্ষা জন্মদাগ
অথচ
ভালোবাসা, মিছিলের নাম!
সীমানা পেরোলেই ---
সারি সারি বৃশ্চিক সেনা - চেনা শব।
কোনো এক প্রার্থনা সঙ্গীত
শুনতে
শুনতে
চলে গেছ...
সিম্ফনি পিকাসো তুমিও কি কেঁদে যাও
আড়ম্বরহীন...


সিম্ফনি পিকাসো তুমিও কি কেঁদে যাও --
উত্তরমুছুনভালো লাগলো লেখাটা।
-- শতাব্দী চক্রবর্তী
ভালোলাগা জেনো
মুছুন'ভালোবাসা, মিছিলের নাম' খুব ভালো নিলয়দা। তারপর দীর্ঘ সময় গেলে যেমন শিরোনামহীন হয়ে যায় আমাদের জীবন।
উত্তরমুছুনবড় ভালো বললে
মুছুনভালো লাগলো নিলয়দা।
উত্তরমুছুন– রাজদীপ ভট্টাচার্য
অন্যরকম অনুভূতি। খুব ভালো লাগলো
উত্তরমুছুননিলয় দা ।..
বন্যা ব্যানার্জী
Ki opurbo
উত্তরমুছুনশেষ লাইনে সজল হয়ে এলো ক্যানভাস 🙏
উত্তরমুছুন