তৃষ্ণা বসাক



 শিলে বাটা মুরগি

রোজ রাতে একটা টানেল, তার মধ্যে বালি মাখার মেশিন,

আমাকে তাগাড়ের মতো করে মাখা হচ্ছে,

কোন বাড়ি হবে কিংবা পোলিং বুথ,

আমার হাড় দিয়ে বজ্রগর্ভ বোমা,

আমার কলজে কেটে রাস্তা

সরল নির্বাচনী ব্যবস্থা-


সবাই ভোট দেবে ছখানা গুলি  আর গাদা বন্দুক পেলেই…


 আমি ও আমার চোদ্দ গুষ্টি

শিলে বাটা মুরগির মতো

উপাদেয় প্রতিটি ভোটারের পাতেই,


বলকারী, বদলকারী

বহুজন হিতায় বহুজন চুদায়।



মন্তব্যসমূহ

  1. কী লিখলে! সাংঘাতিক! স্পস্ট। ভণিতাহীন

    উত্তরমুছুন
  2. হ্যাঁ, ভারতবর্ষকে আমরা এখানেই দাঁড় করিয়েছি। যথার্থ। – রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী