মৌসুমী রায়


 হেমন্তের জার্নাল 


 ১


হেমন্তের দিন ।

তখনো ঘাসের বুকে শিশিরের জল।

তিরতিরে কাঁপে ফড়িং জীবন।


তুমি চলে গেলে , ভালোবাসার ওম 

 নরম পাখির মত ,তখনো বসে আছে 

খাঁচাটার দাঁড়ে।


 ২


হেমন্তের দুপুর।

অলস বিষন্ন চুল মেলে দিলে,

তোমার জানলায় মেঘ ঘনায়।


খোলা দরজায় ভেসে যাওয়া জলছবি ,

চিলেকোঠার গোপন চিঠির দস্তাবেজ 

শুকনো গোলাপ পোকায় কাটে।


 ৩


হেমন্তের রাত।

একা সাইকেল ঘরে ফেরে।

ছাতিমের ঝুপসি আঁধারে কত ছবি

ছায়া হয়ে গেছে।


তুলসীতলায় নিভে যাওয়া সলতে,

ধূপের পোড়া ছাই।

রীনাদের ছাদে

আকাশ প্রদীপ জ্বলে।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী