পিউলি মুখোপাধ্যায়



 বাতিঘর 


রাতে সমুদ্র, নীল ছাপিয়ে কালো, স্রোতের আলো 

অতল থেকে সম্মোহন ডাকে, আকাশের চোখ খোলা

পাঠিয়ে দিচ্ছে মহাজাগতিক জ্যোৎস্না

এক্সট্রা টাইমে ঘুমের বদলে সাঁতারের ইঙ্গিত

নিশ্চয়তার ঢেউয়ের ওপরে কথার অলংকার


ভাবতে পারো ডুবে যাওয়ার আগে এসেছি আমি

ডুবুরি নই, সুসজ্জিত জাহাজে চড়ে ভায়োলিন শোনাই

গান জানি না, সুর হারালে কবিতার খাতা হাতে

নির্দেশ বুঝে প্রতিবিম্ব তোমাকে সামনে আনে 

দিক ঘোরে, আমার লেখা থেকে সরে না তোমার চোখ


তলিয়ে গিয়েও জাগছে স্মৃতি, কথায় ভবিষ্যতের ঝড়

অগভীর এলাকা নিয়ে সংকেত দেয়নি কোনও বাতিঘর



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মঞ্জরী গোস্বামী

সোমা দত্ত

অসিত মণ্ডল