সোনালী ঘোষ

 শ্রী


এত বেকুব আমি,

অবেলার স্নান আর হারামজাদার বাঁশি...

সেসব আশ্চর্য বুর্জোয়া সংকেত।

আমাদের হাসাহাসির গায়ে 

তখন কামনার মেদ

আর শরীর ভরা জল... 

আজ তবে নিশিপথ ধরে চলো 

বিবেচনা করি, সেইসব

সারি সারি শুয়ে থাকা 

রাত জাগা কবিতা...

দ‍্যাখো মন তোমায় জিগেস করি

অথবা এইমাত্র বেজে ওঠা জলধ্বনি 

আহা কেনো ভেসে যায়,

ঐ নীল শাড়ি, নীল শাড়ি...



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মঞ্জরী গোস্বামী

সোমা দত্ত

অসিত মণ্ডল