শমিত মণ্ডল


 

কবিতার আত্মগত মূর্ছনা


মাঠের কোণার দিকে একটাই বকুল গাছ, তবে ফুল নেই 

ঘন সবুজ পাতা ঠিক যেন ছাতা 

কে এসে দাঁড়ালো? আহ্ দুজন এসেছে 

দুজনের ভাবসম্মিলন, ছেলেটির মোবাইলের গান

মেয়েটি গানের মাঝে কথা, গুঞ্জন... সেও গান


কবিতার মায়াজাল,আত্মগত মূর্ছনার দিন শেষ

লিরিক কবিতা মনে হয় পিছিয়ে পড়বে ক্রমে


জানি না কী হবে... প্রেম আর কবিতা পরিবর্তনপন্থী 

এখন দেখুন

ওদিকে, মেয়েটি নিজেই গাইছে গান

ভালবাসার আবহমান কালের গান।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মঞ্জরী গোস্বামী

সোমা দত্ত

অসিত মণ্ডল