ঋজু রেজওয়ান

 

স্পেসশীপ


 

মর্মার্থ— তা নয়, যা দৃশ্যত! চার্দিক ঘুরছি— বা চৌহদ্দী


দিন দান তুমি—

আমার নিকটবৃত্ত; একটি ফোকাস

                                      দাও         কাশ

                                                     রেখে          ফাঁক


দীর্ঘবৃত্তাকার তোমার নিজস্বকক্ষপথ। কোন প্রস্তাবেই


স্থির নও জেনে...                   

                        জান + ছি [ঃ]          শুন + ছি [ঃ]

হিমবাহ থা‌র্মো‌স্কেপ! ভুলগামী মিড়— মে‌ঘেরই পিস্টন


নি‌য়ে... তু‌মিময় বহু‌বিধ,

পার আওয়ার ৮০০০০০ কি‌লো‌মিটার নিত্যানন্দে ঘুরি

মায়ার শেকল ছেঁড়া নৌবত চ্যানেল ।


দু‌ধের নহ‌র এই গ্যালাক্সিতে ... ২৩০ মিলিয়ন বছরের

দ্রু‌তি টান্স‌পোর্ট। আমার রহস্যযাত্রা —

                                         পুষ্পস্পর্শস্তন্যাদেশদুর্গে

 

তোমার গত‌র জু‌ড়ে...প‌রিকীর্ণগ্রা‌ভি‌টির সুহানাসফর


বুঝ—                                              পা‌রি—

তেরে কেটে তাক তাক          ||         না তিন তিন তা  

তাক তেরে কেটে তাক,         ||         ধা  ধিন ধিন ধা


ধিনধিনাদিন ময়ূর তরাসে...

                                         তু‌ই-ই কি আমার

                                                          জড়ুল ভ্রমণ।






প্রকৃত আমি, জগৎ


         পূর্বমাণ— ১৩.৮ বিলিয়ন

         রহস্য (আবৃত) পুঞ্জীভূত [বিন্দু] গুরুভার!


        বিস্ফোরিত বীর্যপাত—

         যাত্রার শুরুতে... রুপান্তর—

                             পারমাণবিক কণার রাজশ্রী

         বাঁধা আর রাধা উপেক্ষা করেই

                                       ছুটছে তো ছুটছেই—

                                       মিলিয়ন/বিলিয়ন!


         ফ্যালোপিয়ান টিউবে... লক্ষাধিক বৎসর

                                    চল— তে... চল— তে...

         অ্যাম্পুলার গ্যালাক্সিতে...

         রাজশ্রী— হাইড্রোজেন মেঘে সঙ্গমজঙ্গমে

                                          জাইগোট হ‌য়ে যাই।


         অতঃপর— একটা প্রোটন...এ ইলেকট্রন;

         নিত‌্যকার নিউট্রনে বিভাজিত আমিসমূহে

         ব্লাস্টুলা, গুস্ট্টুলা, মোরুলায়— তৈরী হই!

         হৈ হৈ বীন ছায়াপথে আমার প্রতিস্থাপিত।


         নিউক্লিয়াসে... ভাজ্য হতে হতে আমিই—

         নিউক্লিয়ন— আদি ও অন্ত। প্রথম শিশু।।

 

 


 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

মঞ্জরী গোস্বামী

সব্যসাচী মজুমদার