মঞ্জরী গোস্বামী
পরকীয়া
❃❃❃❃❃❃❃❃❃
আমাকে বেচাল বোলো না
ফুরসত পেলেই ডাগর বুকের এক ঘুঘু
ভুলে যাই কালো কালো বিবাদ কলহ
পরিবার পরিতাপ হীন স্বাধীন স্বাধীন
ভীষণ ক্ষিপ্রতায় খুঁটে খাই লোভনীয় দানা
এবং দাম্পত্য পরিচলন বৃষ্টির মত
স্থানীয় ভাষা থেকে স্বেচ্ছায় বেরোতে পারে না
সে কি করে শুষে নেবে
রুমালের ভিন সংলাপ
পাহাড়ে চলো একবার, কী ভীষণ মৌনতায়
কামনার ঢেউ জেগে আছে
তরল বীর্য বেয়ে চলে যায়
শত শত মিলনের নিখুঁত প্রস্তাব
দূরাগত জলীয় খাজুরাহো দেহে

ভালো লাগলো একটু যেন অন্য ধরণ বোমাবাধা শব্দটি।বাকিটুকু কবির সাথেই হেঁটেছি।
উত্তরমুছুনআমার খুব পছন্দ হয়েছে কবিতাটি
উত্তরমুছুনপাহাড়ে কামনার ঢেউ, দাম্পত্য পরিচলন বৃষ্টিপাত চমৎকার ভাবে দেখেছো বিষয়গুলো। বাঁকবদল আসছে তোমার লেখায়। শুভেচ্ছা
উত্তরমুছুনপাহাড়ে কামনার ঢেউ, দাম্পত্য পরিচলন বৃষ্টিপাত চমৎকার ভাবে দেখেছো বিষয়গুলো। বাঁকবদল আসছে তোমার লেখায়। শুভেচ্ছা
উত্তরমুছুনকবিতাটি নিজেও এক অনন্য স্থাপত্য 🙂
উত্তরমুছুনস্থপতিটিও অনন্যা ❤
অত্যন্ত গভীর এবং মৌলিক লেখা। অসামান্য।
উত্তরমুছুনঅপূর্ব... ভীষণ সুন্দর
উত্তরমুছুনআমার কাছে ঠিক পরকীয়া নয় । উইমেনস্ লিব । হাতড়ে বেড়ানো তার খোঁজে বরং পরকীয়া কে আঁকড়ে ধরার চেষ্টা ।
উত্তরমুছুন