রাজদীপ ভট্টাচার্য
খিস্তি //
লোকটা
রোজ ডিউটি সেরে ফিরে টলোমলো হাতে গ্রিলের গেট খুলে ঢোকে। মুখে ফোয়ারা ছোটে
খিস্তির। কাঁচা কাঁচা শব্দ চরে বেড়ায় সন্ধের ঘাসে। গন্ধরাজের পাতায়। ছেলে
মেয়ে কেঁদে ওঠে। তাদের জল মুড়ি দেয়। আর খিস্তিখেউড়ে রোজ ভেসে ওঠে বউটির
মৃতদেহ পাশের পুকুরে। ক্রমশ রাত বাড়ে। ঝিঁঝি ডেকে ওঠে এখানে ওখানে। ডালে
সম্বর দিয়ে লোকটা কাঁদে। রোজ। কাঁদে আর গা থেকে ধুয়ে নেমে আসে। স্রোতের মতো
বয়ে যায় খিস্তির সোনালী অক্ষর।

ভালো লাগল, রাজদীপ
উত্তরমুছুনধন্যবাদ দাদা। 🙏
মুছুনভালো হয়েছে লেখাটা
উত্তরমুছুনভালবাসা জানবেন দাদা।
মুছুনবাঃ, খুব ভালো লাগলো
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ জানবেন। 🌻🌿🌻
উত্তরমুছুনবাঃ, বেশ
উত্তরমুছুনখুব সুন্দর! অপূর্ব নির্মাণ।
উত্তরমুছুন