প্রতিধ্বনি
আগুনে দাও দুধের বাটি, সে হবে ক্ষীর
আমার ছায়ায় উঠবে জেগে তোমার শরীর
তোমার রবিঠাকুর পাবেন
জয়ধ্বনি
তখন আমার অন্ধতাও তো প্রতিধ্বনি
তোমার জিভের পিছু পিছু বেড়ায় ছুটে
ফুলের ভিতর ঘুমিয়ে থাকা সব মুকুটে
আর একটিবার মাথা ঢোকায় সর্বহারা
আকাশ না থাক, তুমি আমার চোখের তারা
ছুঁয়ে দিলো মন
উত্তরমুছুনআহা খুব সুন্দর!আমার ছায়ায় উঠবে জেগে তোমার শরীর।
উত্তরমুছুন