কোয়ারেন্টাইন
কতগুলো দ্বীপ, পাখিরা উড়ে গেছে
থইথই জোছনায় ভেসে আছে গাছ
কতগুলো পথ, যাকে নদী বলে চিনি
সেখানে নিঝুম পাতা, একাকী দুপুর
কতগুলো সিঁড়ি, ঝর্ণারা নেই
শুধু এক স্তব্ধ পাহাড়, ধীরে ধীরে
বেড়ে উঠেছে
কতগুলো শব্দ, চাপা পড়ে গেছে আজ
হাওয়ার হাসিতে। এখন দরজা খুলে
চোখে চোখে টর্চ মারে কারা।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনসত্য উচ্চারণ.... স্তব্ধ পাহাড়.....ভালো লাগা জানাই
উত্তরমুছুনঅনবদ্য
উত্তরমুছুনকোয়ারেন্টাইন নিয়ে একটা সুন্দর কবিতা পড়া হল
উত্তরমুছুন