সুবিৎ বন্দ্যোপাধ্যায়
দিনপঞ্জি
আসলে ডায়েরি লিখি।
তোমার মনে হয় কবিতা।
একজন প্রথিতযশা কবি একদিন আক্ষেপ করছিলেন, " কী হল কবিতা লিখে... "
(বুঝি সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় প্রবল পুরুষের মতো।)
কিন্তু আমার কোন আক্ষেপ নেই।
(যদিও সে লাস্যময়ী প্রগলভা নারীর মতো হঠাৎ ঝাঁপিয়ে পড়েছে বার বার বুকে এসে... )
যখন মনে মনে লিখেছি, যখন কাগজে লিখি।
কে বলেছে দিনপঞ্জি গদ্যেই লিখতে হবে।
আমি তো আসলে ডায়েরি লিখি।
তোমার বুঝি মনে হয় কবিতা!


ভালো লাগলো। কবিতাই জীবন। তাকেই লিখি সবাই। – রাজদীপ ভট্টাচার্য
উত্তরমুছুনএকেবারেই তাই,
মুছুনধন্যবাদ রাজদীপ বাবু