সুবিৎ বন্দ্যোপাধ্যায়

 দিনপঞ্জি 

আসলে ডায়েরি লিখি।

তোমার মনে হয় কবিতা।


একজন প্রথিতযশা কবি একদিন আক্ষেপ করছিলেন, " কী হল কবিতা লিখে... "


(বুঝি সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় প্রবল পুরুষের মতো।) 


কিন্তু আমার কোন আক্ষেপ নেই। 

(যদিও সে লাস্যময়ী প্রগলভা নারীর মতো হঠাৎ ঝাঁপিয়ে পড়েছে বার বার বুকে এসে... ) 


যখন মনে মনে লিখেছি, যখন কাগজে লিখি। 

কে বলেছে দিনপঞ্জি গদ্যেই লিখতে হবে।


আমি তো আসলে ডায়েরি লিখি।

তোমার বুঝি মনে হয় কবিতা!



মন্তব্যসমূহ

  1. ভালো লাগলো। কবিতাই জীবন। তাকেই লিখি সবাই। – রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. একেবারেই তাই,
      ধন্যবাদ রাজদীপ বাবু

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী