রাজদীপ ভট্টাচার্য


 বিকেলের দিকে একটা বাতাস 

আমরা বিয়েবাড়ি খেতে এসেছি গ্রামে

আগে আসা হয়নি কখনো এই দেশের বাড়িতে  

বাবা চেনাচ্ছে একে একে, ঠাকুর দালান

মুখুজ্জেদের পুরনো ভিটে, পণ্ডিত মশায়ের টোল

জাম পাড়তে গিয়ে যে খেজুরগাছে পড়ে পিঠে কাঁটা ঢুকেছিল

আমাদের ছ’আনা ভাগের পুকুরে কেমন ঘাই মারে কালবোস মাছ

বাবার মুখে আলো এসে পড়ছে, বাবা দেখাচ্ছে –

আর আমি দেখছি কিছু জলা, জঙ্গল, ইট বের করা ভাঙাবাড়ি

তারপর… 

বিকেলের দিকে একটা বাতাস এলো নদীর পাড় থেকে 

গ্রামদেশে হেমন্ত বিকেলের একটা গা-শিরশির করা বাতাস

আমি শুনতে পেলাম কত অচেনা মানুষের ফিসফিস স্বর

আমি শুনতে পেলাম গাছেরা চুপিচুপি কিছু বলছে

মাথা নেড়ে নেড়ে ওরা একে অপরকে চেনাচ্ছে – 

শহরে থাকা ভট্‌চায-দের নতুন ছেলেটাকে

একটা গা-শিরশির করা মায়াবী বাতাস যেন

হাত দিয়ে আমার গাল টিপে দেখতে চাইছে

চুলের ভিতরে আঙুল চালিয়ে বিলি কেটে দিচ্ছে

চিবুক ছুঁয়ে চুমু খাচ্ছে চকাস্‌ চকাস্‌

তখন মরে আসা আলোয় মুখ তুলে তাকিয়ে দেখলাম 

আমার দেশ, আমার গ্রাম, আমার পূর্বপুরুষেরা…


এতদিন কেন আমি এখানে আসিনি - এইকথা ভেবে

আমার হঠাৎই মনখারাপ হল খুব।



মন্তব্যসমূহ

  1. সুন্দর মনছোঁয়া কবিতা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পীযূষ কান্তি সরকার

      মুছুন
    2. ধন্যবাদ জানবেন। 🙏 রাজদীপ ভট্টাচার্য

      মুছুন
  2. বিকেলের এই বাতাস আমাকে এই সকালে উড়িয়ে নিয়ে গেলো বিভূতিভূষণের মায়ায়। খুব ভালো লাগলো রাজদীপদা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভালবাসা জেনো। - রাজদীপ ভট্টাচার্য

      মুছুন
  3. পৃথা চট্টোপাধ্যায়৯ এপ্রিল, ২০২৬ এ ৯:৫৭ AM

    কী যে মায়াঘেরা কবিতাটি ! খুব ভালো লাগল রাজদীপ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ জানবেন। 🙏 রাজদীপ ভট্টাচার্য

      মুছুন
  4. রাজদীপের কবিতা মানে কিছু প্রাপ্তি। গল্প আর কবিতার মিশেল যেন এ লেখা। ছবির মতো সুন্দর।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ জানবেন। 🙏 রাজদীপ ভট্টাচার্য

      মুছুন
  5. আহা! বড় মায়াময়।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ জানবেন। 🙏 রাজদীপ ভট্টাচার্য

      মুছুন
  6. মনোরম কবিতা। পাঠকের আনন্দ পেলাম

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ জানবেন। 🙏 রাজদীপ ভট্টাচার্য

      মুছুন
  7. এ কবিতা সহজেই পাঠককে অস্পষ্ট হয়ে আসা কিছু শৈশব স্মৃতিকে আবার ফিরিয়ে আনবে। সবাই রিলেট করতে পারবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। – রাজদীপ ভট্টাচার্য

      মুছুন
  8. মায়াময় পংক্তিমালা। দেবাশিস ঘোষ

    উত্তরমুছুন
  9. তোমার কবিতা মানেই স্মৃতিকাতরতা। গাছেদের চিনিয়ে দেওয়া, নদীর হাওয়ার আদর, দেশ ভিটে পূর্বপুরুষের পরশ ছুঁইয়ে দিচ্ছে নতুন মানুষকে। দেশের সঙ্গে শিকড়ের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে।

    অনিন্দিতাদি

    উত্তরমুছুন
  10. চোখ বন্ধ করে আমিও দেখলাম

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ জানবেন।
      ~ রাজদীপ

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী