সৌমী আচার্য্য

 রাধামাধব


তব অঙ্গে অঙ্গ দিনু, হে নাথ


জ্বলছে ঊরু, যোনি, নাভি, বক্ষঃস্থল

মাঝপুকুর জুড়ে দাপাদাপি, অগাধ অঠাঁই

রাস্তায় পোস্টার, মোমবাতি, প্রতিবাদ

যদিও রাধা ডুবছে বাধ্য হচ্ছে, আকাশবাণী নামে, মুখপুড়ির মরাই ভালো। মর্গের বাইরেও এত ঠাণ্ডা! হে নাথ কুরুক্ষেত্রেও কি দনুজদলনী আসেন?

দূর থেকে ভেসে আসে হরিনাম। রাধামাধব, রাধামাধব। মাতৃরূপেন সংস্থিতা।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী