সুতনু হালদার



 ক্যাপচায় পিঁপড়ের গণতন্ত্র

গ্রীনটির ক্যাপচায় কয়েকটি পিঁপড়ের মুখ

ঘন সন্নিবদ্ধ

গণতান্ত্রিক


জমে থাকা অচেনা বৃষ্টিকে

সিস্টেম লগের গভীরতা থেকে

তুলে আনলাম

উঠে এলো ছায়ামূর্তির

অদৃশ্য ডেটা-ফ্লোর


নীরব কোলাহল চুরমার করে

সুজাতার পায়েসান্নের গন্ধে ছুটে আসা মাছি

আবারও বঞ্চিত হ'ল

বিট-বাই-বিটের স্পন্দন

কেউ মনে রাখে না আজও


বেজে ওঠা আনকোরা সুরে

অ্যাকটিভেট হচ্ছে আমার শহর

সুজাতার পায়েসান্ন

অভুক্ত মাছি


সব কিছু অগ্রাহ্য করে উনি হাতে নিলেন সেই

স্লিপ মোডের নীরবতা


সোর্স-কোডের গভীরে ওই বটবৃক্ষে

এখনও লুকানো ঈশ্বরের সেই পরমার্থ

সেই ভাষা



মন্তব্যসমূহ

  1. ভালো লাগলো সুতনুদা। তুমি গোপনে নিজেকে এমন সংঘবদ্ধ করছো যে তোমার ভাষা তোমাকে কালাতিক্রম দেবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সৌরভ, তোমার ভালো লেগেছে জেনে আমি খুব আনন্দ পেলাম। অনেক ভালোবাসা নিও ভাই। 🥰

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী