মঞ্জরী গোস্বামী
১ ঘাতক এসেছে চুপি চুপি মনের ভেতর তার চৌকো পায়ের ছাপ বাগানের পথ জুড়ে বিকল মোটরগাড়ি ভোঁতা স্বরে হর্ন বাজায় এখনও পাও নি ছাড় , পাও নি স্নানের অনুমতি ফুলস্কেপে টব এঁকে কবে থেকে বসে আছো ম্লান পিয়ানোয় হাত রেখে জন্মবধির ডাকো , তাকে একবার ডেকে দিয়ে যাও যার কাছে আজন্ম বিষদাঁত বন্ধক রাখা ২ সে আসল রিং মাস্টার জীবনের কেঁদো বাঘ তার কাছে জড়োসড়ো থাবা বেহায়া খিদে নিয়ে ল্যাজ নাড়ে ক্ষুদ্রকায় টুলে গোটা মহাকাশ ঘুরেও পৃথিবী ব্যর্থ, অসহায় পল অনুপলে বদলেছে বাঁচার মহিমা হাজার সূর্য রাখো, মৃত্যু তবু একা-অন্ধকার ভয়ানক উপেক্ষা ছুঁড়ে দেয় জড়ানো কম্বলে...






খুভ ভালো লাগলো.অারো এগিয়ে যেতে হবে.অনেক পরিচিত হও
উত্তরমুছুনদারুন
উত্তরমুছুনদারুন স্যার
উত্তরমুছুনDarun স্যার...❤️
উত্তরমুছুনExcellent
উত্তরমুছুনNice
উত্তরমুছুন