মঞ্জরী গোস্বামী
১
ঘাতক এসেছে চুপি চুপি
মনের ভেতর তার চৌকো পায়ের ছাপ
বাগানের পথ জুড়ে বিকল মোটরগাড়ি
ভোঁতা স্বরে হর্ন বাজায়
এখনও পাও নি ছাড় , পাও নি স্নানের অনুমতি
ফুলস্কেপে টব এঁকে কবে থেকে বসে আছো ম্লান
পিয়ানোয় হাত রেখে জন্মবধির
ডাকো , তাকে একবার ডেকে দিয়ে যাও
যার কাছে আজন্ম বিষদাঁত বন্ধক রাখা
২
সে আসল রিং মাস্টার
জীবনের কেঁদো বাঘ তার কাছে জড়োসড়ো থাবা
বেহায়া খিদে নিয়ে ল্যাজ নাড়ে ক্ষুদ্রকায় টুলে
গোটা মহাকাশ ঘুরেও
পৃথিবী ব্যর্থ, অসহায়
পল অনুপলে বদলেছে বাঁচার মহিমা
হাজার সূর্য রাখো,
মৃত্যু তবু একা-অন্ধকার
ভয়ানক উপেক্ষা ছুঁড়ে দেয় জড়ানো কম্বলে...


এ লেখা পড়লেই মনে হয় আছে। এক সমান্তরাল জগৎ। নিয়ত বহমান। দরজার আড়ালে। কান্নার কোণে। মনে হয় রিংমাস্টারের সামনে ঐ অপরিসর টুলটিই কারাগার। মৃত্যুর পদধ্বনি যে ভয়ঙ্কর শীত নিয়ে আসে। সহস্র সূর্যের উত্তাপ ও ফিকে লাগে। অভিনন্দন 🙏
উত্তরমুছুনঅপূর্ব। মন বিবশ হয়ে যায় এমন লেখা পড়লে
উত্তরমুছুনখুবই ভাল লিখেছ, মঞ্জরী। অনেক দূর যাবে।
উত্তরমুছুনঅলোক বিশ্বাস
চমৎকার লেখা।
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুনখুব ভালো মঞ্জরীদি। আত্ম সমেহন। আমাদের ভেতরকে চিনতে শেখায়।
উত্তরমুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুন